ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৮
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রান্সফরমারস রোড শো শুরু হয়েছে ঢাকায়
নিজস্ব প্রতিনিধি:-ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) আয়োজিত বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ক প্রতিযোগিতা ‘ট্রান্সফরমারস রোড শো’ আজ ঢাকায় হোটেল রেডিসনের বলরুমে শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. বান্দার এমএইচ হাজ্জার উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত এদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে জ্ঞান ও বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে উদ্যোগী হয়েছিলেন। এর মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ নির্মাণে উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার মতোই বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তিকে উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ড. বান্দার এমএইচ হাজ্জার বলেন, বাংলাদেশের সাথে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আইএসডিবি বাংলাদেশকে সবসময় সহযোগিতা প্রদান করে যাবে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় ২০টি দল তাদের আইডিয়া ও উদ্ভাবনী নিয়ে অংশগ্রহণ করছে। দিনশেষে এদের মধ্য থেকে তিনজন বিজয়ীকে বেছে নেয়া হবে। প্রতি বিজয়ীকে ৩ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার প্রদান করা হবে এবং তারা আগামী ডিসেম্বরে আইএসডিবির বার্ষিক বিজ্ঞান ও উদ্বাবন সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat