ব্রেকিং নিউজ :
যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে জি৭ বৈঠকের আলোচ্যসূচি থেকে জলবায়ু ইস্যু বাদ শিক্ষা খাতে স্থিতিশীলতা ও মান পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিয়েছে : শিক্ষামন্ত্রী যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প, তবে ছাড় না দিতে পারে ইরান যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালীতে টোল আদায় শুরু ইরানের বাংলাদেশ নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-১১
  • ৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাগুরা সদর উপজেলায় বজ্রপাতে চার কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:-মাগুরা সদর উপজেলার আঠারখাদা এলাকায় ক্ষেতে পাট কাটার সময় বজ্রপাতে চার কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার আলিধানী গ্রামের মো. রহমত হোসেন মোল্ল্যা (৫৫), আকরাম হোসেন মোল্ল্যা (৪০), শামীন মোল্ল্যা (৩৫) ও মো. মন্নু মোল্ল্যা (২৫)।স্থানীয় সূত্রে জানা যায়, আলিধানী গ্রামের কৃষকরা আজ পাশের আঠারখাদা গ্রামে তাঁদের ক্ষেতে পাট কাটতে যান। বিকেল ৩টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এতে পাটক্ষেতেই চার কৃষক মারা যান। পরে অন্য কৃষক ও মাগুরা ফায়ার সার্ভিসের একটি দল তাঁদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।ঘটনার পরপর হাসপাতালে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সুফিয়ান। তিনি জেলা প্রশাসক মো. আতিকুর রহমানের পক্ষে নিহত চার কৃষকের পরিবারকে ১০ হাজার টাকা করে তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat