ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৫
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি জামায়াত সরকার বাংলাদেশে অনিয়মকেই নিয়মে পরিণত করেছিল : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার আমলে দেশের উন্নয়ন হয়, তাই দেশের উন্নয়নে কাজ করতে আল্লাহ তায়ালা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার তৌফিক দান করেছেন।
শনিবার বেলা ১১টায় নকলা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মসজিদ, মন্দির, গির্জা ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক, ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, বিএনপি জামায়াত তথা খালেদা জিয়ার সরকার বাংলাদেশে অনিয়মকেই নিয়মে পরিণত করেছিল। যুবরাজ হিসেবে খ্যাত তারেক রহমান ছিল অনিয়মকারীদের পৃষ্ঠপোষক, তিনি এখনো লন্ডনে বসে ‘ক্যাসিনো’ বা মদ জোয়ার ব্যবসা পরিচালনা করছে।
তিনি বলেন, জামায়াত ইসলামী মোনাফেক ব্যক্তিত্বের একটি রাজনৈতিক দল, কেননা তারা নারী নেতৃত্বকে হারাম মনে করলেও শাড়ি পরিহিত খালেদা জিয়ার পাশে বসতে আরাম পান। আর তারাই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তাদের মুখোশ উম্মোচিত হয়েছে, জনগণ আর মুখোশধারীদের ফাঁদে পা দিবে না।
শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, পৌর মেয়র হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat