ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী এমপি আমির হামজাকে ফের লিগ্যাল নোটিশ মাধ্যমিক বিদ্যালয়ে ২,৮৪২ সহকারী শিক্ষক পদ শূন্য, নিয়োগ প্রক্রিয়া শুরু : শিক্ষামন্ত্রী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং কমে আসবে : প্রতিমন্ত্রী শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৮
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ও রেলওয়ে প্রকল্প দুই দেশের সম্পর্ককে আরো জোরদার করবে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ও রেলওয়ে প্রকল্প দুই দেশের সম্পর্ককে আরো জোরদার করবে। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেখতে আমরা প্রতিবেশি। কিন্তু আমরা আসলে পরিবার। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ও রেলওয়ের কয়েকটি প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করে একথা বলেন দুই প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে শেখ হাসিনা বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে পেয়ে আমরা উদ্ভাসিত। আমাদের এই যোগাযোগ উভয় দেশের মধ্যে বিদ্যমান। ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। তিনি যোগ করেন, এই দুটি প্রকল্পের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে। উভয় দেশের উন্নতির জন্য আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি। আমি এই বিষয়ে ভারতের কাছ থেকেও পদক্ষেপ প্রত্যাশা করছি। আশা করছি এসব উন্নয়ন চলমান থাকবে। ভিডিও কনফারেন্সে উদ্বোধন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেখতে আমরা প্রতিবেশি। কিন্তু আমরা আসলে পরিবার। একে অন্যের সুখে-দুখে পাশে দাঁড়ানো আমাদের পারিবারিক মূল্যবোধ। প্রতিবেশিকে সঙ্গে পেলে কি না করা যায়? আমরা সব বিষয়েই এখন অভূতপূর্ব প্রগতি অর্জন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজ ভারত-বাংলাদেশ মৈত্রী ট্রেনের কাজ শুরু হয়েছে। এসব এক মহৎ উদ্যোগ। রেলের উন্নয়নে শুধু ট্রাফিক জ্যাম কম হবে না বরং বাংলাদেশের রাজস্বও আসবে।  ১৯৬৫’র আগে থেকেই আগে থেকেই আমাদের সম্পর্ক। ‘মাত্র দশ দিনের মধ্যে ভিডিও কনফারেন্সে আমরা ৫টি প্রকল্পের উদ্বোধন করেছি। আপনার কৌশলী নেতৃত্ব ছাড়া সেটা সম্ভব ছিলো না। আগামীতেও নিশ্চয়ই আপনি এভাবেই কাজ করে যাবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat