ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-২১
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্ক্রিনে আলিয়াকে ডিরেক্ট করবেন তার বাবা
বিনোদন ডেস্ক:খুব কম সময়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন আলিয়া ভাট। যদিও বাবা মহেশ ভাট গুণী একজন পরিচালক, তবে আলিয়া তার কাজের মধ্য দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন।
অনস্ক্রিন পারফরম্যান্সেও যে রকম প্রশংসা কুড়িয়েছেন ভাট কন্যা। তেমনিই অফস্ক্রিন রোমান্সেও আজকাল লাইম লাইটে আছেন তিনি। বলিউডের আরেকজন জনপ্রিয় তারকা রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করার পাশাপাশি নিজের কাজ নিয়েও আলোচনায় তিনি। এরিমধ্যে বুলগেরিয়াতে ব্রহ্মাস্ত্রের শুটিং শেষ করেছেন তিনি। সম্প্রতি দুই প্রেমিক-প্রেমিকার পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও এই সম্পর্ক নিয়ে স্বতঃস্ফূর্ত উত্তর দিচ্ছেন।
এ সময়ে আরো একটা ভালো খবর এলো আলিয়ার জীবনে। আলিয়া নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি দিয়েছেন। দিনটিও বেছে নিয়েছেন চমৎকার। বাবা মহেশ ভাটের ৭০তম জন্মদিনে ব্রেকিং নিউজ দিয়েছেন আলিয়া। হ্যাঁ, এটাই ব্রেকিং নিউজ। এতদিন বাদে প্রথমবার স্ক্রিনে আলিয়াকে ডিরেক্ট করবেন তার বাবা মহেশ ভাট। বিভিন্ন ডিরেক্টরদের কাছে নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছেন আলিয়া। এবার তিনি বাবার পরিচালনায় অভিনয় করবেন। তাও আবার মহেশ ভটের ড্রিম প্রজেক্ট ‘সড়ক ২’-তে। আর তাই হয়তো আলিয়া নিজেদের টিমের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat