ব্রেকিং নিউজ :
নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী এমপি আমির হামজাকে ফের লিগ্যাল নোটিশ মাধ্যমিক বিদ্যালয়ে ২,৮৪২ সহকারী শিক্ষক পদ শূন্য, নিয়োগ প্রক্রিয়া শুরু : শিক্ষামন্ত্রী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং কমে আসবে : প্রতিমন্ত্রী শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী সংবাদপত্রের নিরপেক্ষতা বজায় রাখা সাংবাদিকতার প্রধান শর্ত : প্রেস কাউন্সিল চেয়ারম্যান সরকার ও বিরোধী দল সহযোগিতার মাধ্যমে এগোলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব : সংসদে স্পিকার
  • প্রকাশিত : ২০১৮-০৯-২১
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতকে ১৭৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক:- আগের ম্যাচেই আফগানিস্তানের কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে নবীন সদস্য দেশটির কাছে হারের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের মোকাবিলায় নামে মাশরাফি-সাকিবরা। এ ম্যাচে টসে ব্যাটিংয়ে নেমে ভারতীয় দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি তারা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে লাল-সবুজের দল। আজ শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। দলীয় ১৬ রানের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। সে ধারাবাহিকতায় ১০১ রানের মধ্যে সাত উইকেট হারায় তারা। কিন্তু অষ্টম উইকেটে মাশরাফি বিন মুর্তজা ও তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ কিছুটা দৃঢ়তা দেখান। তারা ৬৬ রানের জুটি গড়ে দলকে একটা সম্মানজনক সংগ্রহের পথ দেখান। মিরাজ ৫০ বলে ৪২ এবং মাশরাফি ৩২ বলে বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরলে দলের সংগ্রহ খুব বেশিদূর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। এর আগে দলীয় মাত্র ১৫ রানের মাথায় ওপেনার লিটন দাসের (৭) উইকেট হারায় বাংলাদেশ। বেশিক্ষণ থাকতে পারেননি আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তও (৭)। আশা জাগিয়েও দ্রুত ফিরে যান অলরাউন্ডার সাকিব আল হাসান (১৭)। কিছুটা দৃঢ়তা দেখিয়েছিলেন মুশফিকুর রহিম। তিনিও বেশিক্ষণ থাকতে পারেননি, ৪৫ বলে ২১ রান করে সাজঘরে ফিরেন। এর আগে মোহাম্মদ মিঠুন ৯ রানে আউট হয়েছিলেন। এরপর মাহমুদউল্লাহ চেষ্টা করছিলেন এই বিপর্যয় এড়াতে। কিন্তু তিনিও খুব একটা সফল হতে পারেননি, ৫১ বলে ২৫ রান করে আউট হন। দ্রুত ফিরেন মোসাদ্দেক হোসেন সৈকতও (১৬)। রবিন্দ্র জাদেজা ২৯ রানে চারটি এবং ভুবনেশ্বর কুমার ৩২ ও জসপ্রিত বুমরাহ ৩৭ রানে তিনটি করে উইকেট নিয়ে মূলত বাংলাদেশের ব্যাটিং ধস নামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat