ব্রেকিং নিউজ :
উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী এমপি আমির হামজাকে ফের লিগ্যাল নোটিশ মাধ্যমিক বিদ্যালয়ে ২,৮৪২ সহকারী শিক্ষক পদ শূন্য, নিয়োগ প্রক্রিয়া শুরু : শিক্ষামন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-২২
  • ৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম উদ্বোধন করলেন মেহের আফরোজ চুমকি
নিজস্ব প্রতিনিধি:-আজ বাংলাদেশ শিশু একাডেমি থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ‘কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম উদ্বোধন করেছেন। এই কার্যক্রমের আওতায় সারা দেশে ৪ হাজার ৫৫৩টি ইউনিয়ন ও ৩৩০ টি পৌরসভায় মোট ৪ হাজার ৮৮৩ টি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। ইভটিজিং বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিরোধে ঝবীঁধষ ্ জবঢ়ৎড়ফঁপঃরাব ঐবধষঃয ধহফ জরমযঃং (ঝজঐজ), জন্মনিবদ্ধন, বিবাহ নিবন্ধন, যৌতুক প্রতিরোধ, শিশু অধিকার, নারী অধিকার, জেন্ডারভিত্তিক বৈষম্য দূর, যৌন নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধসহ ব্যক্তিগত নিরাপত্তা বিয়য়ে ক্লাবগুলোতে প্রশিক্ষণের মাধ্যমে কিশোর-কিশোরীদের সচেতন করা হবে। প্রতিটি ক্লাবের সদস্য সংখ্যা ৩০ জন। এর মধ্যে ২০ জন মেয়ে এবং ১০ জন ছেলে। তাছাড়া সকল ক্লাবের সদস্যরা বিভিন্ন দিবস উদযাপন, খেলাধুলা, বই-ম্যাগাজিন, সংগীত, আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, আন্তঃকøাব প্রতিযোগিতা ও কারাতে প্রশিক্ষণ নিতে পারবে।এ সময় প্রতিমন্ত্রী বলেন দেশের জনসংখ্যার একটি বৃহৎ অংশ কিশোর-কিশোরী। বর্তমানে কিশোর-কিশোরীর সংখ্যা ৩ কোটি ৬৩ লাখ ৮০ হাজার যা মোট জনসংখ্যার ২১ দশমিক ৪ শতাংশ। দেশের এই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে তাদেরকে মূল ধারায় সম্পৃক্ত করা প্রয়োজন। পারস্পরিক সহমর্মিতার সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে ইতিবাচক পরিবর্তন ঘটানোর লক্ষ্যে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্প স্থাপন করা হয়েছে। তিনি বলেন সামাজিক সমস্যা দূর করতে হলে মানসিকতার পরিবর্তন করতে হবে। কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকাল মানসিক বিকাশের উপযুক্ত সময়। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক বিকাশ চন্দ্র সিকদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat