ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-২৩
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২৬ বছরের যুবতীর প্রেমে পড়লেন ৭০ বছরের বৃদ্ধ
নিজস্ব প্রতিনিধি:-এক তরুনীর কাঁধে মাথা রেখেছেন মহেশ ভট্ট। কখনও বা সেই তন্বী জড়িয়ে ধরে রয়েছেন মহেশকে। ঠিক এমন ছবিই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই যুবতীর সঙ্গে মহেশের সম্পর্ক নিয়ে নয়া গুঞ্জন শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। কে এই মেয়েটি? সত্যিই কি এঁর সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন মহেশ?মেয়েটি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মহেশের ‘জলেবী’তে অভিনয় করেছেন তিনি। মহেশের জন্মদিনে রেহাই এই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আমার বুড়ো… মহেশ স্যার। এটাই আমরা। তুমি ভালবেসে আমাকে জড়িয়ে ধরেছ, আমাকে ভালবাসা দিয়েছে, তুমি আমার চিরকালের মতো গুটিয়ে রাখা ডানা খুলে দিয়েছে, আমাকে উড়তে শিখিয়েছে… আর কোনও শব্দ আসছে না, তোমাকে ভালবাসি।’ ছবি দেখে মহেশের সঙ্গে রিয়ার প্রেমের সম্পর্ক রয়েছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। রিয়ার বক্তব্যেও সে আভাসই রয়েছে। এর পরই ট্রোলড হতে হয় রিয়াকে।কেউ গোটা ঘটনাটিকে কাস্টিং কাউচ হিসেবে ব্যখ্যা দিয়েছেন। কেউ বা বলেছেন, মেয়ে পূজা ভট্টকে মহেশের চুমু খাওয়ার ছবিও প্রকাশ হয়েছিল। ফলে এ তো হতেই পারে। কেউ আবার মহেশের বয়স নিয়ে কটাক্ষ করেছেন।সদ্য বিগ বসের ঘরে ভজন শিল্পী অনুপ জালোটা এবং তাঁর বান্ধবী জসলিন মাথারুর সম্পর্ক নিয়ে প্রবল আলোড়ন শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে। মহেশের এই ছবি প্রকাশ্যে আসার পর অনেকেই সেই ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। তবে আসল সত্যিটা কী, তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি মহেশ স্বয়ং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat