ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১০-২৩
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যারিস্টার মইনুলের গ্রেফতারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই : মোহাম্মদ নাসিম
নিজস্ব প্রতিনিধি:- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ব্যারিস্টার মইনুল হোসেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে নারী জাতিকে অপমান করে কথা বলার অপরাধে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজ মঙ্গলবার ধানমন্ডিন্থ নিজ বাসভবনে আসন্ন প্রবারণা পুর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে তো মামলা হয়েছে, মামলা ও আইনের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন। এখানে তো কিছু করার নেই। কিন্তু একটা কথা বলি, মইনুল সাহেব যেভাবে কথা বলেছেন, নারী জাতিকে যেভাবে অসম্মান করেছেন, কোন সভ্য লোক একথা বলতে পারে না। এটার সবার নিন্দা করা উচিত এবং আইন সেটাই করেছে।’ নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আর কিছু বলার থাকে না বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র বলেন, সংবিধান অনুযায়ী অবশ্যই নির্বাচন হবে। কোনো শক্তিই নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি বলেন, ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তিনি একটু একটু করে পরিবর্তন হচ্ছেন। সভায় সাম্যবাধী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাসদের সাধঅরণ সম্পাদক শিরিন আখতার এমপি, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ সহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat