ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১০-২৮
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে সিনাগগে বন্দুক হামলায় নিহত ১১, আহত ৬
আন্তর্জতিক ডেস্ক:-যুক্তরাষ্ট্রের পিটসবার্গ নগরীর একটি সিনাগগে শনিবার শিশুদের নামকরণ অনুষ্ঠানে বন্দুক হামলায় ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের ইহুদিদের ওপর সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। এই ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে ২৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। খবর এএফপি’র। ৪৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা রবার্ট বোয়ার্স ‘সব ইহুদিকে মরতে হবে’ এই ঘোষণা দিয়ে ট্রি অব লাইফ সিনাগগে এ হামলা চালায়। হামলার সময় সিনাগগে সকালের সাবাথ অনুষ্ঠান চলছিল।এ সময় সেখানে বেশ অনেক ইহুদি ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। হামলার পর পুলিশের সঙ্গে রবার্টের বন্দুকযুদ্ধ হয়।পুলিশ তাকে আটক করে। বন্দুকযুদ্ধে হামলাকারী আহত হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাতে মার্কিন প্রসিকিউটররা তার বিরুদ্ধে সহিংসতা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত ২৯টি অভিযোগ দায়ের করেছে। এর মধ্যে ধর্ম পালনে বিঘ্ন সৃষ্টিকরা ও এর ফলে হত্যাকা-ের ১১টি অভিযোগ রয়েছে। প্রসিকিউটররা এক বিবৃতিতে জানান, ‘কেন্দ্রীয় নাগরিক অধিকার আইনের ভিত্তিতে এ ধরণের সহিংসতামূলক ঘৃণাজনিত অপরাধ নিষিদ্ধ।’ এর আগে কর্তৃপক্ষ জানিয়েছে, রবার্টের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তাতে তার মৃত্যুদ- হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ‘জঘন্য ও নির্বিচারে হত্যা’ হিসেবে উল্লেখ করেছেন। ইহুদি ধর্মে ধর্মান্তরিত ট্রাম্প কন্যা ইভাঙ্কা বলেন, ‘আমেরিকা ইহুদি বিরোধী ঘটনার ঘোর বিরোধী।’ ট্রাম্প ইলিনয় অঙ্গরাজ্যে নির্বাচনী জনসভায় তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ইহুদিদের বিরুদ্ধে অপশক্তির এই হামলাটি আমাদের সকলের ওপর আঘাত।’ তিনি বলেন, ‘ইহুদি বিরোধী ও ঘৃণার শক্তিকে পরাজিত করতে আমাদের অবশ্যই ইহুদি ভাই বোনদের পাশে দাঁড়াতে হবে।’ তিনি শিগগিরই পেনসিলভানিয়া নগরীতে যাবেন। সিনাগগটি এই শহরে অবস্থিত। শনিবার রাতে কয়েকশ বাসিন্দা মোমবাতি জ্বালিয়ে রাত্রি জাগরণ করেছে। এই ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানাতে ট্রাম্প ৩১ অক্টোবর হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের সমস্ত সরকারি অফিস এবং সেনা ও নৌঘাটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। কর্তৃপক্ষ জানায়, রবার্ট একটি রাইফেল নিয়ে স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে ওই সিনাগগে হামলা চালায়। পিটার্সবার্গের জননিরাপত্তা বিভাগের পরিচালক এই ঘটনাকে ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করেছেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat