ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-১১
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে নিবন্ধিত আটটি রাজনৈতিক দল
নিউজ ডেস্ক:-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে যৌথভাবে  প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধিত আটটি রাজনৈতিক দল। আজ রোববার বিকেলে এই সিদ্ধান্তের কথা জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার,  সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার আবদুল বারী ও বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শাইরুল কবির খান। চিঠিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক আটটি দল ও তাদের নিবন্ধন নম্বর জানিয়েছেন। দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, নিবন্ধন নম্বর-৭), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি, নম্বর-১), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি, নম্বর-১৮), খেলাফত মজলিস (নম্বর-৩৮), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা, নম্বর-৩৬), বাংলাদেশ কল্যাণ পার্টি (নম্বর-৩১), বাংলাদেশ মুসলিম লীগ (নম্বর-৪০) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (নম্বর-২৩)।চূড়ান্ত মনোনয়ন সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আসনে যৌথভাবে মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দের জন্য লিখিতভাবে জানানো হবে বলেও চিঠিতে জানান বিএনপির মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat