ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-১৪
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঐক্যফ্রন্টের ভোট তিন সপ্তাহ পেছানোর দাবি, আওয়ামী লীগের ‘না’
নিউজ ডেস্ক:-একাদশ সংসদ নির্বাচনের তফসিল পুননির্ধারণ করা হলেও আরো তিন সপ্তাহ পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছে সরকার বিরোধী নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। আজ বুধবার বিকেলে ড. কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন কমিশনে গিয়ে এই দাবি জানান তারা। এর পরপরই প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল কমিশনে গিয়ে নির্বাচন পেছানোর বিরোধীতা করেছেন। সিইসির সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এইচ টি ইমাম বলেছেন, নির্বাচন এক দিন, এক মুহুর্ত পেছানো যাবে না। ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ঐক্যফ্রন্ট নির্বাচন পেছানোর দাবি করেছে। ইসি বলেছে, জানুয়ারিতে নির্বাচন করতে হলে তা ইসির জন্য কষ্টদায়ক হয়ে যাবে। কারণ কোথাও পুননির্বাচন করা প্রয়োজন হতে পারে, গেজেটের বিষয় আছে, বিশ্ব এজতেমার বিষয় আছে। তবু ইসি বলেছে, কমিশন বসে পরীক্ষা-নীরিক্ষা করে এ বিষয়ে পরে জানাবে। বৈঠকে বলা হয়, ৩০ ডিসেম্বর ভোটের সুবিধাজনক দিন নয়। কারণ এর পাঁচ দিন আগে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব বড়দিন। নির্বাচনের একদিন পরই থার্টিফাস্ট ডিসেম্বর এবং তার পরের দিনই ইংরেজি নববর্ষ। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে নির্বাচন হলে সেটা বিদ্যমান আইন এবং সাংবিধানের সাথে কোনো রকম সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে না। এ ক্ষেত্রে স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ করা, ঐক্যফ্রন্টের গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা মুক্ত হয়ে নির্বাচনী কাজে যুক্ত হওয়া, বড় দিনের ছুটি কাটিয়ে দেশের খ্রিস্টান স¤প্রদায়ের নির্বাচনী কর্মকান্ডে অংশ নেয়া এবং বিদেশি পর্যবেক্ষকদের দেশে আসার ক্ষেত্রে সহজ পথ তৈরি হবে। ইসির সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টার বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, সংসদ নির্বাচন পেছানো হবে কি না, বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে ঐক্যফ্রন্টকে। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) আমাদের নির্বাচনে সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বলেছেন, নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে। তারা ধৈর্য্য ধরে আমাদের কথা শুনেছেন। আশা করি তারা সহযোগিতা দেবেন। ড. কামাল বলেন, আমরা সন্তুষ্ট হয়েছি যে, আমাদের প্রশ্নগুলো ওনারা (ইসি) ধৈর্য্য ধরে শুনেছেন এবং উত্তর দেয়ার চেষ্টা করেছেন। আমরা আশা করি যে, বাকী সময়ে নির্বাচন চলাকালীনও একই রকম সহযোগিতা আমরা পাব। আরো পড়ুনঃ বিয়ে হয়ে গেলো দিপিকা-রনবীরের বৈঠক শেষে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ইসি বলেছে, নির্বাচন পেছানোর দাবি বিবেচনা তারা করবে। তারা সব বিষয়ে নোট নিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ঘটনার ব্যাপারে ইসি দুঃখ প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat