ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১১-১৯
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তারেকের সাক্ষাতকারে ইসির কিছু করার নেই
নিউজ ডেস্ক:- ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকারে দলটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই বলে জানিয়েছেন ইসি সচিব। গতকাল রোববার কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল এ নিয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, তারেক রহমান যেহেতু দেশে নেই, ইসির এ বিষয়ে কোনো করণীয় নেই। ‘‘গতকাল যে অভিযোগটি তারা (আওয়ামী লীগ) দিয়ে গিয়েছিল, সেটি আজ নির্বাচন কমিশন সভায় আলোচনা করা হয়েছে। আলোচনায় এসেছে, যেহেতু তারেক রহমান অনলাইনে সাক্ষাৎকার গ্রহণ করেছেন, দেশে নেই; তার ক্ষেত্রে আচরণবিধি প্রযোজ্য হবে বলে নির্বাচন কমিশন মনে করছে না।’’ এসময় তিনি যোগ করেন বলেন, ‘‘তবে নির্বাচন কমিশন মনে করে যেহেতু মহামান্য হাইকোর্টের একটি রায় রয়েছে সেটি মেনে চলা অবশ্যক। কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু করার নেই।’’ আওয়ামী লীগ অভিযোগ করে, তারেক রহমানের ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্য ও সাক্ষাৎকার গ্রহণ নির্বাচনী আইন এবং সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনার লঙ্ঘন। একই সঙ্গে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার না করতে অনুরোধ জানায় দলটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat