ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১১-২৬
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানে চ্যারিটি বাজারে বাংলাদেশের শাড়ি ও খাবারের ব্যাপক প্রশংসা অর্জন
প্রবাস ডেক্স:-বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি ও সুস্বাদু খাবার ইসলামাবাদে আয়োজিত চ্যারিটি বাজারে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাকিস্তান পররাষ্ট্র দপ্তর মহিলা সমিতি গতকাল (২৫ নভেম্বর) স্থানীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে বার্ষিক এই চ্যারিটি বাজারের আয়োজন করে। পাকিস্তানের প্রেসিডেন্টের পত্নী ও ফার্স্ট লেডি সামিনা আলভি চ্যারিটি বাজার উদ্বোধন করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের স্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শনকালে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান ও তাঁর পত্নী মাহাজাবীন আহসান প্রধান অতিথিকে বাংলাদেশ স্টলে স্বাগত জানান। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশীও চ্যারিটি বাজার পরিদর্শন করেন। বাংলাদেশ স্টলে প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল জামদানি ও সিল্ক শাড়ি, হাতব্যাগ এবং বিভিন্ন পাটজাতসামগ্রী। খাবারের মধ্যে ছিল মুরগির বিরিয়ানি, মাছের কাটলেট, আলুর চপ, পাটিসাপটা পিঠা, রসগোল্লা ও সামুচা। অধিকাংশ বাংলাদেশি খাবার তৈরি করেন বাংলাদেশের হাইকমিশনারের পত্নী ও মিশনের অন্যান্য কর্মকর্তার পত্নীগণ। ইসলামাবাদের প্রায় সব বিদেশি দূতাবাস এ চ্যারিটি বাজারে অংশ নেয়। সংগৃহীত তহবিল পাকিস্তান পররাষ্ট্র দপ্তর মহিলা সমিতির মাধ্যমে দাতব্য কাজে ব্যয় করা হবে। বাংলাদেশ হাইকমিশন এ তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করে। বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ এ বাজার পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat