ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-২৯
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ
নিউজ ডেস্ক:–ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইসরাখ হোসেন ও মেয়ে সারিকা সাদেককে আগাম জামিন দেননি হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে ঢাকার মূখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তাদরে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের আগাম জামিনের আবেদন দুটি নিষ্পত্তি করে এই আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ, কে, এম, আমিন উদ্দিন মানিক ও সহকারি অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। গত ২০০৮ সালের ১ সেপ্টেম্বর দুদক দুটি আলাদা নোটিশে তাদের আয়ের বিস্তারিত বিবরণ ৭ কার্যদিবসের মধ্যে দুদকে জমা দিতে বলেন। তারা সম্পদ বিবরণী জমা দেননি। পরে দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে রমনা থানায় ২০১০ সালের ২৯ ও ৩০ আগস্ট এই মামলা দায়ের করেন। এই মামলায় সম্প্রতি ইসরাখ হোসেন ও সারিকা সাদেক হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বুধবার এ বিষয়ে শুনানি শেষ হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার আদালত এই আদেশ দেন। ইসরাখ হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ থেকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat