ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-৩০
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাম থেকে খান পদবি বাদ দিলেন মালাইকা
বিনোদন ডেস্ক:-সোশ্যাল মিডিয়ার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে নাকি ‘খান’ পদবি বাদ দিলেন তিনি। আবার ‘এএম’ লেখা লকেট পরে ঘুরছেন প্রকাশ্যেই। তিনি অর্থাত্ মালাইকা আরোরা। তা হলে কি ‘এ’ অর্থাত্ অর্জুন কপূরের সঙ্গে বিয়েটা সেরেই ফেলবেন? অর্জুন-মালাইকার সম্পর্কের জল্পনা বলি মহলে নতুন নয়। দিন কয়েক আগে ‘কফি উইথ করণ’-এ গিয়ে তিনি যে সিঙ্গল নন, এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্জুন। তার পরই এই জুটির বিয়ের জল্পনা আরও দৃঢ় হচ্ছে। এর মধ্যেই মালাইকার লকেটে ‘এএম’ লেখা দেখে বলি মহলের একটা বড় অংশ বলতে শুরু করেন, এর অর্থ অর্জুন এবং মালাইকার নামের আদ্যক্ষর।২০১৭-এর মে মাস নাগাদ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন মালাইকা। শোনা গিয়েছিল, তার কারণ অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক। যদিও তা নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি কোনও তারকা। বিবাহ-বিচ্ছেদের পরও অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে ‘খান’ পদবি সরাননি মালাইকা। এতদিন পর সেই কাজটাই করলেন। আর তাতেই অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরদার হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat