ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-০৩
  • ৪০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিমান হামলায় শীর্ষ তালেবান কমান্ডার নিহত
আন্তর্জতিক ডেস্ক:-আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী তালেবানের শীর্ষ কমান্ডার আবদুল মানান নিহত হয়েছেন। তালেবানদের সাথে সরকারের শান্তি আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।  দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনারা।হেলমান্দের প্রাদেশিক গভর্নর মোহাম্মাদ ইয়াসিন খান বলেন, আবদুল মানান তালেবানের পক্ষ থেকে হেলমান্দের দায়িত্বে ছিলেন।শনিবার নাওয়াজাদ জেলায় স্থানীয় কমান্ডার ও যোদ্ধাদের সঙ্গে বৈঠক করছিলেন তিনি। সেই সময় বিমান হামলা চালানো হয়। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, তার মৃত্যুতে বিরাট ক্ষতি হয়ে গেলেও, আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার প্রচেষ্টায় বাধাগ্রস্ত হবে না।আফগান সরকারের মুখপাত্র নাজিব ড্যানিস বলেন, আব্দুল মানানের মৃত্যু তালেবানের অনেক বড় ক্ষতি। ২০১৪ সালের পর মানানের নেতৃত্বে হেলমান্দের প্রায় সব অঞ্চলই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। তাই তার মৃত্যুকে বড় ধরনের সফলতা হিসেবে দেখছে আফগান কর্মকর্তারা।কাবুলের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, দক্ষিণাঞ্চলে তিনিই ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ তালেবান কমান্ডার। তাই তার মৃত্যু সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে।আফগানিস্তানে ১৭ বছর ধরে চলে আসা যুদ্ধ শেষ করতে যখন পশ্চিমা সমর্থিত নিরাপত্তা বাহিনী এবং তালেবান জঙ্গিরা একটি শান্তিপূর্ণ মীমাংসায় পৌঁছেছে, ঠিক তখনই মানানের মৃত্যুর বিষয়টি সামনে এলো।তবে এই ঘটনার পরও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমায় খালিলজাদ এবং তালেবান প্রতিনিধিরা যুদ্ধের পথে না গিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিজেদের অনুকূল অবস্থান তৈরির দিকে এগিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat