ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-০৪
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুদানে ১৫০ জনের বেশি নারী ধর্ষিত
আন্তর্জতিক ডেস্ক:-দক্ষিণ সুদানে বিগত ১২ দিনে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হওয়া ১৫০ জনের বেশি নারী সাহায্যের আবেদন জানিয়েছেন। সোমবার জাতিসংঘের তিনটি সংস্থার প্রধান একথা জানিয়েছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান হেনরিয়েটা ফোর, ইউএনএইড প্রধান মার্ক লোকক এবং ইউএন পপুলেশন ফান্ডের পরিচালক ন্যাটালি কানেম এক যৌথ বিবৃতিতে জানান, সশস্ত্র হামলাকারীরা উত্তরাঞ্চলীয় শহর বেনটিউয়ের কাছে হামলা চালায়।এদের অধিকাংশের পড়নে ইউনিফর্ম ছিল। সংস্থা তিনটি ‘এই ঘৃণ্য হামলার’ নিন্দা করে দুষ্কৃতিকারীদের বিচার নিশ্চিত করতে দক্ষিণ সুদান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র। গত সপ্তাহে ডক্টর্স উইদআউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর স্থাপিত জরুরি খাদ্য বিতরণ কেন্দ্র থেকে খাবার আনতে যাওয়ার পথে ১২৫ যুবতী ও কিশোরী ধর্ষিত হয়েছে। ২০১৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে দক্ষিণ সুদানের যৌন সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, ২০১৮ সালের প্রথম অর্ধেক সময়ে ২ হাজার ৩শ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এদের অধিকাংশই যুবতী ও কিশোরী। আক্রান্তদের ২০ শতাংশের বেশিই শিশু। সংস্থা তিনটি জানায়, অধিকাংশ যৌন সহিংসতার ঘটনার ব্যাপারেই জানানো হয় না। তাই প্রকৃত ধর্ষণের ঘটনা অনেক বেশি। এমএসএফ বলেছে, ধর্ষণ ছাড়াও অনেক নারীকে লাঠি ও রাইফেলের বাট দিয়ে পেটানো হয়। তাদের জামা, জুতা, অর্থ ও রেশন কার্ড ছিনিয়ে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat