ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-০৪
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঐক্যফ্রন্ট ও বিএনপি’র অভিযোগ সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী : ১৪ দল
নিউজ ডেস্ক:–একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি যেসব অভিযোগ করছে এগুলো দেশে সুষ্ঠু-অবাধ নির্বাচনের পরিপন্থী। ১৪ দল নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে আজ নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। ঐক্যফ্রন্ট ও বিএনপি বিভিন্ন ব্লেইম গেম খেলছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছুদিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ছয়টি অভিযোগ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ আহমদও বিভিন্ন অভিযোগ করে গেছেন। আমরা মনে করি উনাদের অভিযোগগুলো দেশে সুষ্ঠু-অবাধ নির্বাচনের পরিপন্থী। তারা একটা ব্লেইম গেম খেলছে। যে ব্লেইম গেমের মধ্য থেকে আগামী নির্বাচন সুষ্ঠু-অবাধ হলেও তারা যাতে কিছু কথা বলতে পারে সেটার ক্ষেত্র এখন থেকেই তৈরি করেছে।’ দিলীপ বড়–য়া বলেন, ব্লেইম গেমের মধ্য দিয়ে তারা নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ করতে যাচ্ছে। যে প্রতিপক্ষের মধ্য দিয়ে তাদের বিভিন্ন রকমের যে প্ল্যান বা ডিজাইন আছে। ভবিষ্যতে সেই ডিজাইনগুলোকে তারা বাস্তবে রূপ দিতে চাচ্ছে। এজন্য নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগেও তারা বিভিন্ন অন্তর্ঘাতমূলক কাজ করতে পারে। এটাই অতীত অভিজ্ঞতা। কারণ জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপির মূলশক্তি হচ্ছে জামায়াতে ইসলামী। তারা দেশে এবং বিদেশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন প্ল্যান, প্রোগ্রাম করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে-আন্তর্জাতিকভাবে নির্বাচনকে ভন্ডুল করতে চাচ্ছে এবং তারা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে। এ ব্যাপারেও ১৪ দলের পক্ষ থেকে ইসিকে সতর্ক থাকতে বলা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন বলেছে, আগামী ১৩ ডিসেম্বর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে এ সমস্ত বিষয়গুলো উত্থাপন করবে। যাতে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়। গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, জাসদের নাদের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat