ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১২-০৫
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যাওয়ার্ড পাচ্ছে ১৬ শিল্প প্রতিষ্ঠান
নিউজ ডেস্ক:–নিজ নিজ শিল্প-কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৬টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭ এর জন্য নির্বাচিত করেছে শিল্প মন্ত্রণালয়। আগামী ১১ ডিসেম্বর রাজধানীর ইস্কাটনস্থ বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ পুরস্কার তুলে দেবেন। শিল্পখাতে বিশেষ অবদানের জন্য পঞ্চম বারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে। ২০১৭ সালের জন্য ছয়টি ক্যাটেগরিতে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে বৃহৎ শিল্প ক্যাটেগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, এনভয় টেক্সটাইলস্ লিমিটেড ও বিএসআরএম স্টিলস্ লিমিটেড; মাঝারি শিল্প ক্যাটেগরিতে অকো-টেক্স লিমিটেড, বিআরবি পলিমার লিমিটেড ও ন্যাসেনিয়া লিমিটেড; ক্ষুদ্র শিল্প ক্যাটেগরিতে প্রিমিয়াম সুইটস বাই সেন্ট্রাল, মেটাটিউড এশিয়া লিমিটেড ও আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড; মাইক্রো শিল্প ক্যাটেগরিতে খান বেকেলাইট প্রোডাক্টস্ ট্রিম ট্যাক্স বাংলাদেশ; কুটির শিল্প ক্যাটেগরিতে অধরা পার্লার এন্ড স্পা ট্রেনিং সেন্টার, প্রীতি বিউটি পার্লার এবং রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটেগরিতে রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড, করিম জুট মিলস্ লিমিটেড ও ন্যাশনাল টিউবস্ লিমিটেড। শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে এনপিও’র পরিচালক এসএম আশরাফুজ্জামানসহ পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি, শ্রমিক নেতা, মালিক, পেশাজীবী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat