ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১২-১৪
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন প্রশ্নবিদ্ধ করে অস্বাভাবিক সরকার আনার পাঁয়তারা চলছে : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক: -জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি, জামায়াত ও ঐক্যফ্রন্টের নেতাদের কথাবার্তা ও চালচলন দেখে মনে হচ্ছে উছিলা তৈরি করে নির্বাচনকে বানচাল করার জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট নেতারা নির্বাচন প্রশ্নবিদ্ধ করে অস্বাভাবিক সরকার আনার পাঁয়তারা করছে।’ শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জাতীয় পার্টির (এরশাদ) নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের হাসানুল হক ইনু এসব কথা বলেন। বিএনপি, জামায়ত ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের বর্জন করার আহবান জানিয়ে ইনু বলেন, মির্জা ফখরুলসহ বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা সকাল-বিকেল বিভিন্ন রকমের সারবত্তাহীন অভিযোগ উত্থাপন করছে। তারা একবার নির্বাচন কমিশনের প্রশংসা করেন, আরেকবার গালমন্দ করেন। সুতরাং যারা অপকর্মের জন্য মাফ চায় না তাদের বর্জন করা উচিত। এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ উপজেলা জাতীয় পার্টির(এরশাদ) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বৃহস্পতিবার রাতে ভেড়ামারা টি এন্ড টি চত্বরে আয়োজিত কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের মহাজোট প্রার্থী হাসানুল হক ইনু তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুষ্টিয়া জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়া, জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময়ে জাসদ সভাপতি বলেন, ঐক্য, শান্তি ও উন্নয়নের পথ দেখাতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। বিগত দশ বছরে দেশে আশাব্যাঞ্জক উন্নয়ন হয়েছে। হাসানুল হক ইনু বলেন, ছোট খাটো বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারাদেশে উৎসব-মুখর পরিবেশে ভোট চলছে। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অপরাধী, খুনিকে মুক্ত করার বিষয় যুক্ত করার অর্থ হচ্ছে গণতন্ত্রের জন্য সুখকর নয়। জাসদ সভাপতি আরও বলেন, মহাজোট সরকার চেয়েছে সব সময় সব দলের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। তিনি শরীক দল আওয়ামী লীগ প্রশ্নে বলেন, আমাদের মহাজোটের মধ্যে কোন ফাটল নেই। আমরা শুরু থেকে এখন পর্যন্ত মহাজোটে আছি। তার পরও স্থানীয় পর্যায়ে অনেকে নানা কারণে একটু রাগ-অভিমান করছেন। আমরা মনে করি ও বিশ্বাস করি, নির্বাচনে আওয়ামী লীগ, জাসদ মহাজোটের সকল সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে নৌকার বিজয়ের জন্য কাজ করবেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat