ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-১২-১৬
  • ৯২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘কফি উইথ রাখি’! নতুন টক-শো নিয়ে আসছেন রাখি সবন্ত
বিনোদন ডেস্ক:-বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’। বরাবরই প্রচারের আলোয় থাকতে ভালবাসেন রাখি সবন্ত। এমনকি প্রচারের আলোতে থাকতে নিত্যনতুন কিছু না কিছু করেই থাকেন তিনি। সম্প্রতি আবার তিনি খবরে। তবে এ বার আর নতুন কোনও বিতর্ক নয়, বরং বলা যায় বিতর্ক তৈরি করার প্ল্যাটফর্মের মাধ্যমে ফের শিরোনামে তিনি। সম্প্রতি ‘ফিল্মিমন্ত্র’ নামে একটি ফিল্ম ও গসিপ ওয়েবসাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন একটি টিভি শো নিয়ে আসতে চলেছেন রাখি। এই প্রস্তাবে রাখি রাজি হয়েছেন বলে দাবি করেছেন  সংস্থার সহ-প্রতিষ্ঠাতা মুর্তাজা রঙ্গওয়ালা। শোনা যাচ্ছে, জনপ্রিয় টক-শো ‘কফি উইথ কর্ণ’-এর অনুকরণে এই শোয়ের নাম রাখা হয়েছে ‘কফি উইথ রাখি’। এই শোয়ের মাধ্যমে রাখি বলিউডের নানান সেলিব্রিটির গোপন কথা ফাঁস করবেন বলে জানিয়েছেন। এমনকি সাম্প্রতিক কালের রাজনৈতিক নির্বাচন এবং তারকাদের মেগা বিয়ে নিয়েও কথা বলবেন তিনি। চমক থাকবে আরও। তবে তার জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন রাখি। সম্প্রতি দীপক কালালকে তিনি বিয়ে করছেন কিনা, সেই চর্চায় মশগুল হয়ে উঠেছিল বলি পাড়া। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেও, দীপক এই শোয়ে অতিথি হিসেবে আসতে পারেন বলে জানানো হয়েছে।রাখির নতুন শো এখন নতুন কী বিতর্ক বয়ে আনে, সেটাই এখন দেখার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat