ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১২-১৭
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চার উইকেট হারিয়ে চাপে আছে বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক:-টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে, আর ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার টি-টোয়েন্টির মিশন শুরু করেছে বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই বাজে হয়েছে লাল-সবুজের দলের। চার উইকেট হারিয়ে চাপে আছে তারা। আজ সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৫.১ ওভারে ৪৮ রান করেছে। তারা উইকেট হারিয়েছে চারটি। দলীয় ১৯ রানে দুই ওপেনার সাজঘরে ফিরেন, আর ৩১ রানে হারায় তিন উইকেট। তামিম ইকবাল (৫), লিটন দাস (৬) ও সৌম্য সরকার (৫) দ্রুত আইট হন। বাংলাদেশ একাদশে তিন পেসার নেওয়া হয়েছে। দুজন বাঁহাতি আবু হায়দার রনি ও মুস্তাফিজুর রহমান। আছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। তবে সিলেটের আকাশ বেশ মেঘলা। শঙ্কা আছে বৃষ্টির। তারপরও টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান । বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, নিকোলান পুরান, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট, ফাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কট্রেল ও ওশানে থমাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat