ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-২০
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউনুছ সিরাজ ভূমি মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট নন : ভূমি মন্ত্রণালয়
নিউজ ডেস্ক:–সম্প্রতি মো. ইউনুছ সিরাজ নামে জনৈক ব্যক্তি ভূমি মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার বা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট তার পরিচয় প্রদান করে বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছেন এমন অভিযোগ রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়েছে, মো. ইউনুছ সিরাজ নামে কোন ব্যক্তি কোনভাবেই ভূমি মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট নন। প্রতারক মোঃ ইউনুছ সিরাজ ভূমি মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার বা মন্ত্রণালয়ের কর্মকর্তা অথবা কর্মচারী ইত্যাদি মিথ্যা পরিচয় প্রকাশ করলে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে গত ১৮ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়ের প্রশাসন-১ অধিশাখা থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। প্রতারক ইউনুছ সিরাজকে একই সাথে ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে প্রবেশ করতে না দেওয়ার জন্যও পত্রে অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ এবং ভূমি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানে অফিস আদেশটি প্রেরণ করা হয়েছে। জনৈক ইউনুছ সিরাজ উল্লিখিত সরকারি দফতরসমূহে প্রবেশের অপচেষ্টা বা উদ্যোগ বা কোন প্রকার প্রতারণার আশ্রয় নিলে ভূমি মন্ত্রণালয়ের প্রশাসন উইং এ ০১৭২০৮০৪৫৫২, ০১৭৯৭৫৪৪২৪৬ এবং ০১৫৫২৪৬৯১৯৫ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat