ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-২৩
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ১৬ দেশ ও সংস্থা
নিউজ ডেস্ক:–একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষক। ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা সূত্রে জানা যায়, এরমধ্যে বিদেশি পর্যবেক্ষক থাকবেন ৯৭ জন এবং বিদেশিদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশি থাকবেন ৮১ জন। সূত্র জানায়, আন্তর্জাতিক এনজিও নেটওয়ার্ক-এনফ্রেল’র ৩২ জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। ফ্রান্সের চারজন পর্যবেক্ষকের মধ্যে দুইজন বিদেশি ও দুইজন বাংলাদেশি। জাপানের নয়জন পর্যবেক্ষকের মধ্যে চারজন বিদেশি ও পাঁচজন বাংলাদেশি। স্পেনের একজন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। ডেনমার্কের তিনজন পর্যবেক্ষকের মধ্যে একজন বিদেশি ও দুইজন বাংলাদেশি। নরওয়ের দুইজন পর্যবেক্ষকের মধ্যে একজন বিদেশি ও একজন বাংলাদেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর চারজন পর্যবেক্ষক থাকবেন, এরমধ্যে একজন বিদেশি ও তিনজন বাংলাদেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) ২৪ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুইজন বিদেশি ও ২২ জন বাংলাদেশি। ডিপেন্ডা কেনডেল ইনিশিয়েটিভ এর তিনজন বিদেশি পর্যবেক্ষক থাকবে। যুক্তরাষ্ট্রের থাকবেন ৬৫ জন পর্যবেক্ষক, এর মধ্যে ৩২ জন বিদেশি ও ৩৩ জন বাংলাদেশি। জার্মানীর আটজন পর্যবেক্ষক থাকবেন, এরমধ্যে ছয়জন বিদেশি ও দুইজন বাংলাদেশি। নেদারল্যান্ডস’র চারজন বিদেশি পর্যবেক্ষক এবং ইউরোপীয় ইউনিয়নের থাকবেন দুইজন বিদেশি পর্যবেক্ষক। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর চারজন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুইজন বিদেশি ও দুইজন বাংলাদেশি। সুইজারল্যান্ডের ছয়জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুইজন বিদেশি ও চারজন বাংলাদেশি। এশিয়ান ফাউন্ডেশনের সাতজন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুইজন বিদেশি ও পাঁচজন বাংলাদেশি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat