ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১২-২৬
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনি মিডিয়া সেন্টার চালু
নিউজ ডেস্ক:–জাতীয় সংসদ নির্বাচনের তথ্য সরবরাহের জন্য রাজধানীর সোনারগাঁও হোটেলে মিডিয়া সেন্টার চালু করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর মাঝরাত পর্যন্ত এ সেন্টার অব্যাহতভাবে খোলা থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনায় তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদফতর স্থাপিত এ মিডিয়া সেন্টার নির্বাচন কমিশন এবং তথ্য, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। আজ দুপুরে তথ্য সচিব আবদুল মালেক এ সেন্টারের কার্যক্রম চালু করেন। পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক এবং প্রধান তথ্য অফিসার কামরুন নাহারসহ নির্বাচন কমিশন এবং তথ্য, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের তথ্যসচিব বলেন, দুটি হটলাইনের মাধ্যমে সার্বক্ষণিক নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে মিডিয়া সেন্টার থেকে তথ্য ও অনলাইন সংযোগ সেবা দেয়া হবে। এজন্য মিডিয়া সেন্টারে তথ্য মন্ত্রণালয়ের ৫ জন কর্মকর্তা সার্বক্ষণিক কাজ করবেন। এছাড়া বিটিভিতে প্রচারিত নির্বাচনি ফলাফলও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে মিডিয়া সেন্টারের দু’টি মনিটরে দেখানো হবে। দেশি-বিদেশি সকল গণমাধ্যমকর্মীই মিডিয়া সেন্টারের সেবা নিতে পারবেন। পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক এরপর সাংবাদিকদের বলেন, বিদেশি ২শ’ পর্যবেক্ষক ও ৫০ সাংবাদিকসহ দেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এখান থেকে যাবতীয় তথ্য দেয়া হবে। পাশাপাশি এ সেন্টার বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত পরামর্শ দেবে বলেও জানান তিনি। প্রধান তথ্য অফিসার কামরুন নাহার এ সময় মিডিয়া সেন্টারের সেবা গ্রহণ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ও সেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য কর্তব্যরত সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন। সোনারগাঁও হোটেলের সুরমা হলে এ মিডিয়া সেন্টারে একটি ‘ওয়ার্কস্টেশন’ ও একটি ‘ব্রিফিং’ কক্ষ রয়েছে। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদের জন্য নিরালা হলে বসার ব্যবস্থা রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat