ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১২-২৭
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল এবার উড়িয়ে দিলো নিউক্যাসল ইউনাইটেডকে
স্পোর্ট ডেস্ক:- দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল এবার উড়িয়ে দিলো নিউক্যাসল ইউনাইটেডকে। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় বুধবার ঘরের মাঠ এনফিল্ডে ৪-০ গোলের জয় পেয়েছেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। দেজান লভরেন, মোহাম্মদ সালাহ, জার্দান শাকিরি ও ফাবিনহো একটি করে গোল করেছেন। ম্যাচের ১১ মিনিটের মাথায় এগিয়ে যায় লিভারপুল। উড়ে আসা একটি ক্রস হেডে ক্লিয়ার করার চেষ্টা করেন নিউক্যাসলের এক ডিফেন্ডার। বলটি তার মাথায় লেগে গোলমুখে ফাঁকা জায়গায় লভরেনের পায়ের সামনে পড়ে। সামান্য পরিমাণ সময় ব্যয় না করেই জোরালো শটে প্রতিপক্ষের জালে বল জড়ান এই ক্রোয়াট মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি শটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ৭৯তম মিনিটে গোছানো এক আক্রমণে ব্যবধান আরো বাড়ান জার্দান শাকিরি। আর ৮৫তম মিনিটে হেডে নিউক্যাসলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহো। ১৯ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। সমান সংখ্যক ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। আরো এক পয়েন্ট কম নিয়ে তৃতীয়স্থানে আছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat