ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১২-২৯
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু
নিউজ ডেস্ক:– আগামী ২ জানুয়ারি বুধবার থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। গত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশের কারণে সর্বোচ্চ আদালত তথা সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকছে। তবে এ সময়ে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বিভিন্ন বিচারিক বেঞ্চ গঠন করা হয়। এসব বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদির শুনানি ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। অবকাশকালীন বেঞ্চে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা সংক্রান্ত বিভিন্ন মামলা এবং নিবন্ধন বাতিল হওয়া জামায়াত দলীয় প্রার্থীতা নিয়ে মামলার শুনানি ও আদেশ হয়েছে। এছাড়াও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশান জাজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করা হয়। বিচারপতি মো. নূরুজ্জামান গত ২৪ আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি গ্রহণ করেন। আগামী ৩১ ডিসেম্বর সোমবারও বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি অনুষ্টিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat