ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১২-৩০
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে আওয়ামী লীগের জয়ের ব্যাপারে শেখ হাসিনার আশাবাদ
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তাঁরা যেকোন প্রকার জনরায় মেনে নিতেও প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘আমি নির্বাচনে আমাদের জয়ের বিষয়ে সবসময়ই আশাবাদী। আমার জনগণের ওপর বিশ্বাস রয়েছে এবং জানি তাদের সুন্দর ভবিষ্যতের জন্য তারা আমাদেরকেই পছন্দ করবে।’ আজ সকালে শেখ হাসিনা ধানমন্ডীর সিটি কলেজ কেন্দ্রে তাঁর ভোট প্রদানের সময় এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরাই নির্বাচনে জয়লাভ করবে।’ নির্বাচনে ফলের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তাঁর দল গণতন্ত্র এবং জনগণের শক্তিতে বিশ্বাসী উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কাজেই জনগণ যে রায় দেয় আমরা তা মেনে নেব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat