ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১২-৩১
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে : তোফায়েল
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণ মুলক হয়েছে। তিনি বলেন,প্রধানমন্ত্রী একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলছেন। এ বিজয় আওয়ামী লীগের নয়,বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যার বিজয়।নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক যারা এসেছিলেন,তারাও বলেছেন নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠ হয়েছে। তোফায়েল আহমেদ আজ সোমবার সকালে শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ‘শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের জন্য আন্তর্জাতিক বিশ্ব আজকে বাংলাদেশের প্রশংসা করছে এ কথা উল্লেখ করে তিনি বলেন,রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানবতার সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছেন।’ তোফায়েল বলেন,বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যার এই কার্যকলাপকে ব্যালটের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। যার ফলে আওয়ামী লীগ ২৫৯টি আসনে জয়লাভ করেছে। আর বিএনপি মাত্র ৫টি আসন পেয়েছে। নির্বাচন কমিশন দক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করেছে। তিনি বলেন,তরুণ প্রজন্ম আজকে এগিয়ে আসায় এবারের নির্বাচন দেশে একটা নতুন ইতিহাস সুষ্টি করেছে। যার জন্য নতুন ভোটাররা স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট দিয়েছে। ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিরুদ্ধে ভোট দিয়েছে নতুনরা। তোফায়েল আহমেদ বলেন, গত কয়েকদিন ধরে প্রচার-প্রচারণা,তরুণদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপ-আলোচনা, কথা-বার্তাসহ সব কিছুতেই শেখ হাসিনা তরুণদের আকৃষ্ট করতে পেরেছিলেন।’ এসময় জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat