ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-০৩
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জলসিড়ি আবাসন প্রকল্পে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ কাজের উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান
নিউজ ডেস্ক:–সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ রাজধানীর জলসিড়ি আবাসন প্রকল্পে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এক্সপ্রেস হাইওয়ের দক্ষিণে পূর্বাচল সংলগ্ন জলসিড়ি আবাসন প্রকল্প এলাকায় ১০, ১২ ও ১৬ নং সেক্টরে যথাক্রমে ‘আদমজী পাবলিক স্কুল ও কলেজ’, ‘জলসিড়ি পাবলিক স্কুল ও কলেজ’ এবং ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ’ নামে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হতে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাথমিক ধাপের নির্মাণ কাজ ২০১৯ সালের মধ্যে সম্পন্ন হবে। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বলে আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উদ্বোধনকালে সেনাপ্রধান সকলের উদ্দেশে বলেন, এ সকল প্রতিষ্ঠানে নিয়ম অনুযায়ী সামরিক বাহিনীর সদস্যের সন্তানদের পাশাপাশি যারা জমি দিয়ে জলসিড়ি আবাসন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছেন তাদের এবং স্থানীয় অসামরিক ব্যক্তিবর্গের সন্তানরাও পড়ালেখার সুযোগ পাবে। এছাড়াও এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে। এসব অবকাঠামো নির্মিত হলে এ এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। আইএসপিআর জানিয়েছে, প্রথম পর্যায়ের নির্মাণ কাজ শেষে আদমজী পাবলিক স্কুল ও কলেজে ২০২০ সালে ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৫০০ জন ছাত্র-ছাত্রী লেখাপড়ার সুযোগ পাবে। দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজ শেষ হলে এখানে ৩ হাজার ২০০ জন ছাত্র-ছাত্রী লেখাপড়ার সুযোগ পাবে। একইভাবে ‘জলসিড়ি পাবলিক স্কুল ও কলেজ’ এবং ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ’ এর সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হলে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র ছাত্রী লেখাপড়ার সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় এবং ঢাকা সেনানিবাস এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat