ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-০৯
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বিজিবি মোতায়েন
নিউজ ডেস্ক:–ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে বুধবার গাজীপুর, টঙ্গী, নাওজোড়, ভোগড়া বাইপাসসহ বেশ কয়েকটি স্থানে শ্রমিকরা বিক্ষোভ, ভাঙচুর, মহাসড়ক অবরোধ করেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা প্রশাসন বিজিবি মোতায়েন করেছে। বাসন থানার অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, সকালে সিটি করপোরেশনের নাওজোড়, কড্ডা, ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন করাখানার শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। এ সময় তারা পার্শ্ববর্তী বিভিন্ন কারখানার শ্রমিকদের বাইরে বের করে আনার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা কয়েকটি কারখানা ভবনের কাচ ভাঙচুর করে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন ও স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সিটি করপোরেশনের গাজীপুর এলাকায় বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন কারখানার সামনে গিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে। শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি কারখানা ভবনের গ্লাস ভাঙচুর করে। পরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পুলিশ গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, টঙ্গী বিসিক শিল্প এলাকায় সকাল থেকে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এসময় উত্তেজিত শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে প্রায় ১৫টি কারখানার ভবনের কাঁচ ভাঙচুর করে। এছাড়া শ্রমিকরা কারখানার ২/৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তিনি আরো জানান, দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। উদ্ভূত পরিস্থিতিতে ওই সব এলাকার অধিকাংশ কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, পোশাক কারখানার শ্রমিকদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরের টঙ্গী, গাজীপুর, হোতাপাড়া, কোনাবাড়ি ও মৌচাক এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুধবার সকাল থেকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat