ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-০৯
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এরশাদকে বিরোধী দলীয় নেতা হিসেবে প্রজ্ঞাপন জারি
নিউজ ডেস্ক:–জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপিকে বিরোধী দলীয় নেতা হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। একইসঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপিকে বিরোধীদলীয় উপনেতা হিসেবেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী আজ বুধবার বিকেলে বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিরোধীদলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে আজ বিকেলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’ উল্লেখ্য, দশম জাতীয় সংসদে জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান রওশন এরশাদ এমপি বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। আজ জাতীয় সংসদের স্পিকারের আদেশক্রমে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ ( রংপুর-৩)- কে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ি বিরোধী দলের নেতা ও লালমনিরহাট-৩ হতে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন। প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়। এর মধ্যে জাতীয় পার্টির রয়েছে ২২টি আসন। গত ৫ জানুয়ারি একাদশ জাতীয় সংসদে মহাজোটের অংশীদার জাতীয় পার্টিকে (জাপা) বিরোধী দল ঘোষণা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংসদের স্পিকারকে চিঠি দেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat