ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-১৮
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মনগড়া প্রতিবেদন দিয়ে বিএনপি-জামায়াতের কথার প্রতিধ্বনি করছে টিআইবি : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:–  তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পর্যবেক্ষক না হয়ে মনগড়া প্রতিবেদন দিয়ে বিএনপি-জামায়াতের কথার প্রতিধ্বনি করছে টিআইবি।’ তিনি বলেন, ‘টিআইবি নির্বাচন পর্যবেক্ষকও ছিল না। যারা পর্যবেক্ষক ছিল তারা বলেছে নির্বাচন সুষ্ঠু, আর পর্যবেক্ষক না হয়ে মনগড়া প্রতিবেদন দিয়ে বিএনপি-জামায়াতের কথার প্রতিধ্বনি করছে টিআইবি।” আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের বিজয় যেমন বিশাল, প্রতিপক্ষের পরাজয়ও তেমন ধস নামানো। আর এমন ধসে যাওয়া পরাজয়ের পর মুখরক্ষার জন্যই সংলাপের দাবি তাদের।’ এখন এই মুখ থুবড়ে পড়া বিএনপি-জামায়াতের পরাজিত নেতারা যখন আইসিইউতে, তখন টিআইবি তাদের অক্সিজেনের ভূমিকা নিয়েছে’। আগামীকাল (১৯ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত। প্রধান বক্তা হিসেবে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সভায় হাছান মাহমুদ ‘দেশের মানুষ যেনো আমাদের ভালোবাসে এবং আওয়ামীলীগকে দেশ পরিচালনার জন্য আবারো দায়িত্ব দেয়, সেজন্য নেতাকর্মীদের আরো দায়িত্ববান হওয়ার আহবান জানান। তিনি বলেন, ‘কাঁধে দায়িত্ব এলে বিনয়ী ও নম্র হতে হয়, বিজয়ীর আচরণ যেনো কারো বিরক্তির কারণ না হয়। বিজয়ের পর যেভাবে আমরা নেত্রীর নির্দেশ মেনে চলেছি, তা বজায় রাখতে হবে।’ এসময় বিএনপি’র প্রসঙ্গ টেনে হাছান মাহমুদ বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পর দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিলো। নৌকায় ভোট দেবার অপরাধে ৮ বছরের শিশুকেও ধর্ষণ করা হয়েছিলো, গ্রামছাড়া হয়েছিলো বহু পরিবার। আর টানা তৃতীয়বার বিজয়ী হয়েও আওয়ামী লীগ বিজয়োৎসব করেনি।’ শনিবারের সমাবেশ বিজয় সমাবেশ, উৎসব নয় উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমাবেশ বর্ণিল কিন্তু সুশৃঙ্খল হবে। নেত্রীর বক্তব্য শেষ হওয়া পর্যন্ত সবাই উপস্থিত থাকবো’। মন্ত্রী এসময় দেশের বিস্ময়কর উন্নয়নের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘বিমান থেকে এদেশের ফ্লাইওভার আর গগনচুম্বী অট্টালিকা দেখে ইউরোপের মত মনে হয়। হাতিরঝিলের সৌন্দর্য মনে করিয়ে দেয় প্যারিসের কথা, গ্রামে আর কুঁড়েঘর পাওয়া যায়না। হারিকেন আজ স্মৃতির অংশ। শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে এদেশ আজ বদলে যাওয়া বাংলাদেশ।’-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat