ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-২০
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেঘা প্রজেক্ট বাস্তবায়নে গাফিলতি সহ্য করা হবে না : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেঘা প্রজেক্ট যথাযথভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে বলেছেন, এ ব্যাপারে কারো কোন ধরনের গাফিলতি সহ্য করা হবে না । তিনি আজ দুপুরে রাজধানীর মহাখালীস্থ সেতুভবন মিলনায়তনে সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন। কাদের বলেন, ‘সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মেঘা প্রজেক্টগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে কারো কোন ধরনের গাফিলতি সহ্য করা হবে না।’ সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও পদ্মাসেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে সেতুমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স দেখানো হবে। এ ব্যাপরে কোন শৌথিল্য বা দূর্বলতা সহ্য করা হবে না।” সভায় কাদের আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার ২০১৮ বাস্তবায়নের জন্য সার্বিক নির্দেশনা প্রদান করে বলেন, আওয়ামী লীগের বিশাল বিজয়ে দায়িত্ব পালনের চ্যালেঞ্জও বেড়ে গেছে। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য টিম স্পিরিটের ভিত্তিতে টিম ওর্য়াাক গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘এ মন্ত্রণালয়ে কোন পারসেন্টেজ নয়, স্বচ্ছতার ভিত্তিতে সকল কাজ করেছি। আপনারও স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ করবেন। যাতে সরকারের কোন দুর্নাম না হয়, সরকারের সততার যে সুনাম রয়েছে তা যেন অব্যাহত থাকে। কারণ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে হলে স্বচ্ছ থাকতে হবে। এ সময় তিনি পদ্মাসেতুসহ মন্ত্রণালয়ের মেঘা প্রজেক্টগুলোর কাজের অগ্রগতির কথা তুলে ধরেন। পরে কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় নির্বাচন নিয়ে এখন সংলাপের কোন আবশ্যকতা নেই। বিশ্বের কোন দেশে নিখুঁত (পারফেক্ট) নির্বাচন হয়েছে, কে বলতে পারবে? সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ সংলাপের কথা বলেনি।’ সব গণতান্ত্রিক দেশেই বিভিন্ন ইস্যুতে সংলাপ হয়। সংলাপ গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ। তবে এখন নির্বাচন নিয়ে সংলাপের কোন আবশ্যকতা নেই- বলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের বিজয় সমাবেশ নিয়ে মন্তব্যের জবাবে বলেন, বিএনপির নেতারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে যে অপপ্রয়াস চালিয়েছেন, তাতে তারা ব্যর্থ হয়েছেন। তিনি (ফখরুল) নির্বাচন নিয়ে যা বলছেন, তা পরাজিতের মুখে ব্যর্থতার প্রলাপ ছাড়া আর কিছুই নয় বলেন সেতুমন্ত্রী কাদের বলেন,‘ নির্বাচন নিরপেক্ষ না হলে তিনি (ফখরুল) জিতলেন কিভাবে? তাকে আগে তার দল সামলাতে হবে, ঘরেই তো তিনি বিপদে রয়েছেন। সরকারকে তিনি বার বার আক্রমন করছেন কেন? কারণ বিএনপি থেকে তাকে সরকারের দালাল বলা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat