ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-২২
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দখলকৃত দ্বীপ নিয়ে শিনজি আবের সঙ্গে আলোচনায় পুতিন
আন্তর্জতিক ডেস্ক:- সাত দশক আগে জাপানের কাছ থেকে দখলকৃত চারটি দ্বীপ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিনজি আবের সঙ্গে আলোচনায় বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শেষ দিকে এসে এসব দ্বীপ দখল করে নিয়েছিল রাশিয়া। আজ মঙ্গলবার সেই আলোচনার জন্য মস্কো যাচ্ছেন আবে। ২০১৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রেকর্ড ২৫তম বারের মতো পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। রাশিয়ার দখলকৃত কুরিল দ্বীপপুঞ্জখ্যাত এসব অঞ্চল দু’দেশের মধ্যে সাত দশক ধরে শান্তির পথে বাধা হয়ে আছে। এসব দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দু’দেশের মধ্যে মতানৈক্য থাকা সত্ত্বেও তারা আলোচনা চালিয়ে যেতে চান। রাশিয়ার ওখৎস্ক সাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী এই চারটি দ্বীপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনগুলোতে দখল করে রাশিয়া। জাপান এসব দ্বীপের উপর রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকার করে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। গত নভেম্বরে দুই নেতা যখন শান্তি আলোচনা এগিয়ে নিতে চান, তখন বাধা হয়ে দাঁড়ায় এই বিরোধপূর্ণ দ্বীপগুলো। গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, জাপানকে এসব দ্বীপের উপর মালিকানার দাবি অবশ্যই পরিহার করতে হবে। এসব দ্বীপের উপর মস্কোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা হতে পারে না। তিনি প্রশ্ন রাখেন, জাপান একমাত্র দেশ হিসেবে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলকে মেনে নিচ্ছে না?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat