ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-২৭
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ায় হামলার ব্যাপারে ইসরাইলকে সতর্ক করলেন হেজবুল্লাহ প্রধান
আন্তর্জতিক ডেস্ক:- লেবাননের হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ্ আল-মায়াদিন সিরিয়ায় প্রধানত ইরানি অবস্থানে অব্যাহত হামলার ব্যাপারে শনিবার ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের হামলা অঞ্চলটিতে যুদ্ধ বাধিয়ে ফেলতে পারে। খবর এএফপি’র। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে হেজবুল্লাহ্ প্রধান টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ভুল সিদ্ধান্ত নেবেন না। এই অঞ্চলকে একটি বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিবেন না।’ ইসরাইল বলেছে, তারা মূলত ইরানিয়ান রেভোল্যুশনারি গার্ডস কুদস ফোর্সের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সিরিয়ার ভূমি থেকে ইসরাইলি দখলকৃত গোলান হাইটস-এ কুদস ফোর্সের মিসাইল হামলার জবাবে তারা এ হামলা চালিয়ে আসছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এই হামলায় ২১ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই ইরানের নাগরিক। ইসরাইলের সেনাবাহিনী ২০১৩ সাল থেকে ইরানের সামরিক লক্ষ্যবস্তু ও তেহরান সমর্থিত হেজবুল্লাকে দেয়া আধুনিক অস্ত্র চালানের ওপর কয়েকশ হামলা চালানোর দাবি করেছে। প্রতিবেশী দেশ সিরিয়ায় ইসরাইলের প্রধান শত্রু ইরানের সামরিক উপস্থিতি ঠেকাতেই তারা এ হামলা চালিয়েছে বলে দাবি করছে। ইসরাইল সতর্ক করে বলেছে, তারা সিরিয়ায় ইরান ও তার লেবাননি মিত্র হেজবুল্লাহ’র অবস্থান লক্ষ্য করে হামলা অব্যহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat