ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-১১
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা
নিউজ ডেস্ক:–  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন। এসময় হলের প্রাধ্যক্ষবৃন্দ এবং রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন। স্ব স্ব হল কর্তৃপক্ষ হল সংসদ নির্বাচনের তফসিলও আজ ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ ২০১৯ সোমবার সকাল ৮টা থেকে অপরাহ্ন ২টা পর্যন্ত একটানা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ভোটারগণ (আবাসিক ও অনাবাসিক) নিজ নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয় পত্র দেখিয়ে ভোট প্রদান করবেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র আগামী ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২৫ ফেব্রুয়ারি ২০১৯ বিকাল ৪টা পর্যন্ত বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে মনোনয়নপত্র বাছাই করা হবে। ২৭ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ১২টায় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকার বিষয়ে কোন প্রার্থীর আপত্তি থাকলে ২৮ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ১২টার মধ্যে তা ডাকুস’র সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নিকট লিখিতভাবে অবহিত করতে হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২ মার্চ ২০১৯ দুপুর ১টা পর্যন্ত। আগামী ৩ মার্চ ২০১৯ বিকাল ৪টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat