ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-১৪
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল শুক্রবার ভোর থেকে টঙ্গীতে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা
নিউজ ডেস্ক:–আগামীকাল শুক্রবার ভোর থেকে টঙ্গীতে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ফলে ইজতেমা ময়দান বিশ্ব মুসলিমদের মিলনমেলায় পরিণত হয়েছে। এ বছর দুই দফায় ১৬ এবং ১৮ ফেব্রুয়ারি মোনাজাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ইজতেমার সব প্রস্তুতি শেষ হয়েছে।
বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয়সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। আয়োজকদের সূত্রে জানা গেছে, শুক্রবার শুরু হবে তাবলিগ জামাত আয়োজিত মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা। এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ইতোমধ্যে ময়দানে অবস্থান নিয়েছেন। এছাড়া মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। এবারের বিশ্ব ইজতেমায় এক সঙ্গে অংশ নিচ্ছেন দেশের ৬৪ জেলার মুসল্লি। দুই গ্রুপের আলাদা আয়োজনে শুক্রবার শুরু হয়ে ১৮ ফেব্রেুয়ারি শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। মোনাজাত অনুষ্ঠিত হবে শনিবার ও সোমবার। বিশ্ব ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর বিস্তৃত বিশ্ব ইজতেমা ময়দান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দেশি-বিদেশি মুসল্লিরা অবস্থান নিয়েছেন তাবুর নিচে। বয়ান শুনছেন, আল্লাহর ইবাদত-বন্দেগি করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat