ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-১৬
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউজল্যান্ডকে ২২৭ রানের টার্গেট দিল বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক:- ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানেডেতে মিঠুনের অর্ধশতকে নিউজল্যান্ডকে ২২৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। হেগলে ওভালে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫ রানে ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান ওপেনার লিটন দাস। এরপর ৪.১ ওভারে ১০ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তোলা কঠিন হয়ে পড়ছিল টাইগার ব্যাটসম্যানদের জন্য। দ্বিতীয় উইকেট জুটিতে সাবধানেই ব্যাট চলাতে থাকেন তামিম ও সৌম্য। তবে তামিমও ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ২৮ বলে ৫ রান করে দলীয় ১৬ রানের মাথায় ম্যাট হেনরির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। তৃতীয় উইকেটে কিছুটা আস্থার পরিচয় দেন সৌম্য ও মুশফিক। তবে প্রথম ওয়ানডের মতো আবারও ব্যর্থ সৌম্য। ২২ রান করে গ্রান্ডহমির বলে আউট হন তিনি। ব্যক্তিগত ১৪ রানে ফার্গুসনের বলে স্লিপে মুশফিকের ক্যাচ ফেলে দেন রস টেলর। নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি মুশফিক। দলীয় ৮১ রানে আউট হন তিনি। স্থায়ী হয়নি মাহমুদউল্লাহ-মিঠুন পঞ্চম উইকেট জুটি। দলীয় ৯৩ রানে টড অ্যাস্টেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান মাহমুদউল্লাহ। ষষ্ঠ উইকেটে রানের দেখা পান সাব্বির-মিঠুন। গড়েন ৫০ রানের জুটি। ৫ রানে জীবন পাওয়া মিঠুন তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ অর্ধ-শতক। ১৬৮ রানে ৬ উইকেট হারানোর পর দলের স্কোর দুইশ পার হয়েছে মূলত সাব্বিরের কল্যাণে। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের (১৬) সঙ্গে ২২ ও অষ্টম উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনের (১০) সঙ্গে ১৬ রানের দুটি জুটি গড়েন সাব্বির। কিন্তু সাব্বিরের ৪৩ রানের ইনিংসটা শেষ হয়। ৬৫ বলে ৭ চারে ইনিংসটি সাজান ডানহাতি ব্যাটসম্যান। মাশরাফি ও মুস্তাফিজুর রহমান শেষ উইকেটে ১৫ রানের জুটি গড়লেও পুরো ৫০ ওভার খেলতে পারেননি। দুই বল বাকি থাকতে নিশামের বলে বোল্টের দারুণ ক্যাচে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মাশরাফি (১৮ বলে ১৩)। ১২ বলে ৫ রানে অপরাজিত ছিলেন মুস্তাফিজ। নিউজিল্যান্ডের পক্ষে লকেই ফার্গুসন তিন উইকেট নেন। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মর্তুজা ও মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি সিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহমি, টড অ্যাস্টেল, লকেই ফার্গুসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat