ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-১৭
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক: - শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সমাজকে এগিয়ে নেয়ার জন্য সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের তৈরি করতে হবে। নৈতিকতা-মানবিকতা মিলিয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে হবে।” আজ রোববার রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। ডা. দীপু মনি আরও বলেন, শিক্ষা খাতে গত ১০ বছরে যে বিশাল অর্জন হয়েছে, তা আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। যেসব জায়গায় চ্যালেঞ্জ আছে, তা মোকাবিলা করে শিক্ষা খাতকে এগিয়ে নিতে চাই। তিনি বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চা প্রয়োজন। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতা জরুরি। শিক্ষামন্ত্রী বলেন, উন্নয়ন ও এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় নারী, পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ প্রয়োজন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সমান অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, দেশের সবক্ষেত্রে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। সকল পেশায় তারা কাজ করছে। দক্ষতা ও সাফল্যের স্বাক্ষর রাখছে। বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অগ্রযাত্রায় এত বড় সুযোগ করে দিয়েছেন। তাঁর সরকার নারীদের এগিয়ে যাবার পথে যত প্রতিবন্ধকতা আছে, তা দূর করার চেষ্টা করছে। ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ড. শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, করিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা আক্তার এবং কলেজ ছাত্রলীগের আহবায়ক তাসলিমা আক্তার প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat