ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-১৮
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গুঞ্জনে কান দিতে না করলেন প্রিয়াঙ্কা!
বিনোদন ডেস্ক:- বলিউড পাড়ায় প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে গুঞ্জন উঠেছে, তিনি নাকি অন্তঃসত্ত্বা! তবে প্রিয়াঙ্কা বললেন, দগুঞ্জনে কান দেবেন না।’ মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাস ও বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া এখন নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যস্ত সময় পার করছেন। এবারের ভালোবাসা দিবসে মুক্তি পায় প্রিয়াঙ্কার ‘ইজ নট ইট রোমান্টিক’ এবং চিত্র সমালোচকদের কাছ থেকে বেশ ভালো ভালো রিভিউ পান। এ সময় মার্কিন সাংবাদিকরা বেশ কয়েকটি ছবি তোলেন প্রিয়াঙ্কার। ছবিতে প্রিয়াঙ্কাকে বরাবরের মতো খুবই সুন্দর লাগছে, তবে ছবি প্রকাশের পর অন্তঃসত্ত্বার গুঞ্জন চরমে উঠেছে। এ গুঞ্জনের মধ্যে জল ছিটান প্রিয়াঙ্কা নিজেই! সম্প্রতি একটি মার্কিন সাময়িকীকে দেওয়া সাক্ষাত্কারেও প্রিয়াঙ্কা একটি সন্তান নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। হলিউডি ছবি ‘ইজ ইট নট রোমান্টিক’-এর প্রিমিয়ারে গণমাধ্যমকর্মীদের প্রিয়াঙ্কা বলেন, ‘অবশ্যই আমরা সন্তান নিতে চাই। কিন্তু যখন সঠিক সময়টি আসবে, তখন।’ প্রিয়াঙ্কা খবরটি মিথ্যা জানালেও তার পরিবারের কেউ এই খবরের সত্যতা নিয়ে এখনো কোনো বিবৃতি দেননি। প্রিয়াঙ্কা জানান, তারা স্বামী-স্ত্রী দু’জনই কাজ ভালোবাসেন, কাজের সঙ্গে রয়েছে তাদের দৃঢ় বন্ধন। আর একে অপরের কাজে সহায়তা করেন তারা। সন্তান চান এটা সত্যি, তবে এ নিয়ে খুব বেশি চিন্তা করেন না তিনি। প্রিয়াঙ্কা নিশ্চিত, জৈব নিয়মেই তা হবে। তবে এখনকার খবরটি মিথ্যা। শিগগিরই সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’-এর শুটিংয়ে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত। জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণা দায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা অভিনেত্রী জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat