ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-১৮
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তদন্তসাপেক্ষে দোষিদের শাস্তির ব্যবস্থা করা হবে: বিজিবি মহাপরিচালক
নিউজ ডেস্ক: - ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে ছাত্র, শিক্ষকসহ ৩ জন নিহতের ঘটনায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম এনডিসি, পিএসসি দুঃখ প্রকাশ করেছেন। সোমবার দুপুর ২টায় ঠাকুরগাঁও জেলা সার্কিট হাউজ হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি অনাকাংক্ষিত ঘটনার কারণে দুঃখ প্রকাশ করে বলেন, ‘বিজিবির ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে দোষিদের আইনের আওতায় কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।’ তিনি আরো বলেন, ‘এই যে অনাকাংক্ষিত ঘটনা ঘটেছে। এমন ঘটনা পুনরায় যেন না ঘটে সেই বিষয়ে বিজিবির সদস্যদের সতর্ক থাকতে হবে। এ ঘটনায় সঠিক ও সুষ্ঠুভাবে তদন্ত কমিটির কাজ সম্পন্ন করার জন্য বিজিবির সদস্যদের সহযোগিতা করতে এলাকাবাসীকে অনুরোধ করছি।’ বাংলাদেশ বর্ডার গার্ডের মহাপরিচালক তদন্ত শেষে নিহত ও আহতদের পরিবারগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এর পূর্বে তিনি ওই এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ঘটনা সম্পর্কে কোন প্রকার কথা বলবেন না তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি সদস্য এবং গ্রামবাসীর সংঘর্ষে স্কুলপড়ুয়া ছাত্র, শিক্ষকসহ ৩ জন নিহত হন এবং এ ঘটনায় আহত হন ১৫ জন। গত বৃহস্পতিবার এ ঘটনায় বিজিবি বাদী হয়ে নিহতরাসহ প্রায় ২৫০ জনের বেশি গ্রামবাসীকে আসামি করে হরিপুর থানায় একটি মামলা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat