ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-১৯
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সারাকে ডেটিং নিয়ে টিপস দিলেন করিনা!
বিনোদন ডেস্ক:-ডেবিউতেই বলিউডে ছক্কা হাঁকিয়েছেন সারা আলি খান। ‘কেদারনাথ’-এ তিনি নজর কেড়েছেন। পরের ছবি ‘সিম্বা’তেও জাত চিনিয়েছেন নিজের। তাঁর পরিবারে প্রায় সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত। সে সংক্রান্ত পরামর্শ পরিবারের মধ্যে থেকে নিশ্চয়ই পান এই স্টার কিড। সেই তালিকায় করিনা কপূরও রয়েছে। তবে শুধু অভিনয় নয়, করিনার থেকে নাকি ডেট করার টিপসও পান সারা! সম্প্রতি একটি চ্যাট শো-এ হাজির ছিলেন করিনা এবং তাঁর প্রিয় বন্ধু অমৃতা আরোরা। সেই শো-এ করিনাকে প্রশ্ন করেন অমৃতা। তিনি জানতে চান, ‘ডেটিংয়ের কোন পরামর্শ সারাকে দাও?’ উত্তরে হেসে করিনা জবাব দেন, ‘প্রথম হিরোর সঙ্গে ডেট না করার সাজেশন দিয়েছি।’ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এ সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সারা। অর্থাত্ সুশান্তের সঙ্গে ডেট না করার পরামর্শ দিয়েছেন করিনা। দিন কয়েক ধরেই সুশান্ত-সারার ব্যক্তিগত কেমিস্ট্রির জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। সে কারণেই কি সারাকে প্রকাশ্যে সাবধান করে দিলেন করিনা?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat