ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-২১
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে প্রাণহানিতে যুক্তরাজ্য, কুয়েত, বেলারুশ, ভারত ও মমতার শোক
ঢাকার চকবাজারে আগুন লেগে সরকারি হিসেবে ৮১ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে ভারত, যুক্তরাজ্য, কুয়েত, বেলারুশ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আলাদা বিবৃতিতে শোক জানান তারা। টুইটার। বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটারে মন্ত্রী পেনি মরডান্ট বলেন, ‘ঢাকায় রাসায়নিক গুদামে ভয়াবহ আগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। চলতি সপ্তাহের শুরুতেই আমি ঢাকা সফর করেছিলাম।’ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বলেন, ‘বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ডের খবরে খুবই শোকাহত হলাম। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে শোক বার্তা পাঠিয়েছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাসেনকো। তিনি বলেন, ‘আক্রান্তদের মাঝেই রয়েছে আমাদের হৃদয়।’ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে শোকবার্তা পাঠিয়েছেন কুয়েত জাতীয় পরিষদের স্পিকার মারজুক আল-ঘানিম। শোক জানিয়েছে ভারতও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ‘ঢাকায় মর্মান্তিক আগুনে প্রাণহানির ঘটনায় ভারত শোকাহত। আমরা হতাহতদের স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। ঘনিষ্ঠ প্রতিবেশী ও পার্টনার হিসেবে একই শোকের সময়ে আমরা বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে আছি।’ বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে ৮১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান। তবে পরে তিনি সংশোধন করে ৬৭ জনের মৃত্যুর কথা জানান। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat