ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বার-এর নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু
নিউজ ডেস্ক: – এশিয়ার বৃহত্তম বার খ্যাত ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৯-২০২০ মেয়াদের নির্বাচনের টানা দুই দিনব্যাপী ভোটগ্রহণ আজ শুরু হয়েছে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সকাল ৯টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ও কাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে এ ভোটগ্রহণ চলবে। এবারে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৭ হাজার ৮৯৭ জন আইনজীবী। এ নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বারের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল। দুইদিন ভোটগ্রহণ শেষে গণনা ও ফল ঘোষণা করা হবে। বিগত বছরগুলোর নির্বাচনে দেখা গেছে এখানে প্যানেলভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। একটি সাদা প্যানেল অপরটি নীল প্যানেল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সমমনাদের সমর্থনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিতদের হচ্ছে সাদা প্যানেল। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনাদের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল। এবার মোট মোট ২৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৪ জন প্রার্থী। সাদা প্যানেলে নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে গাজী মো. শাহ আলম এবং সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান (রচি)। নীল প্যানেলে সভাপতি পদে মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। - বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat