ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-২৮
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শাহ আলমগীরের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:- তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশিষ্ট সাংবাদিক ও পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শাহ আলমগীরের জানাজায় অংশ নিয়ে তার মরদেহে পুষ্পার্পণের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময়ে তথ্যসচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন। হাছান মাহমুদ বলেন, ‘শাহ আলমগীর শুধু একজন প্রথিতযশা সাংবাদিক ও বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালকই ছিলেন না, তিনি একজন ভালো মানুষ ছিলেন। সেইসাথে প্রশাসনিক দক্ষতার জন্য পিআইবি’র মহাপরিচালক হিসেবে নিয়োগের পর তার মেয়াদ কয়েক দফা বৃদ্ধি করে সরকার।’ শাহ আলমগীরের মৃত্যুকে অকস্মাৎ বর্ণনা করে তিনি বলেন, ‘কয়েক দিন আগে হাসপাতালে দেখতে গিয়েও তাকে প্রাণময় মনে হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে তার সুচিকিৎসার জন্য দেশ-বিদেশে সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছিল। তার এ অকাল ও অসময়ে চলে যাওয়া শুধু গণমাধ্যম জগত নয়, দেশের জন্যই এক অপূরণীয় ক্ষতি। এ সময়ে তথ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat