ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-২৮
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সব ব্যবস্থা করবে সরকার: ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:-কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় কাঁচপুর সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার অমানবিক নয়। সরকার খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তবে বিএনপি খালেদা জিয়ার অসুস্থতার চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তার অসুস্থতা নিয়ে এখন তারা রাজনীতি করার পথ বেছে নিয়েছে। এমন রাজনীতি থেকে বিরত থাকতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাদের প্রতি আহ্বান জানান কাদের। নির্মাণাধীন সেতুর ব্যাপারে মন্ত্রী বলেন, আগামী ঈদুল ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দ্বিতীয় কাঁচপুর সেতু, দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করা হবে। ১০ মার্চ কাঁচপুরের সেতুটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। মেঘনা সেতু ও গোমতী সেতু পর্যায়ক্রমে এপ্রিল ও মে মাসের মধ্যেই কাজ সমাপ্ত হলে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুটির উদ্বোধন করবেন। ওবায়দুল কাদের আশা প্রকাশ করেন, এই তিনটি সেতু চালু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদের সময়ে কোনো ধরনের যানজট থাকবে না। সাধারণ মানুষ অনায়াসে ঈদযাত্রা করতে পারবে। কাউকে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না। এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন এবং সড়ক-জনপথ ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat