ব্রেকিং নিউজ :
মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫ ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস, সোনাক্ষী সিনহার ভিডিও ভাইরাল
  • প্রকাশিত : ২০২১-০১-১৮
  • ১৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৩ হাজার ছাড়িয়ে গেছে। এনিয়ে বিশ্বে কোভিড-১৯ রোগে সংক্রমণের সংখ্যা বেড়ে ৯ কোটি ৩১ লাখ ৯০ হাজার ছাড়ালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রোববার তাদের প্রাত্যহিক বুলেটিনে একথা জানায়। খবর তাস’র।
খবরে বলা হয়, ১৭ জানুয়ারি মস্কো সময় ১৮:৩৫ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৯ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৯২২ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ২০ লাখ ১৪ হাজার ৭২৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ৬ লাখ ৮৩ হাজার ৩৭৮ জন আক্রান্ত হয়েছে এবং ১২ হাজার ৮৯৩ জন প্রাণ হারিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে সরকারিভাবে নিশ্চিত করা উপাত্তের উপর ভিত্তি করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করে।
কোভিড-১৯ রোগে প্রাত্যহিক আক্রান্তের ৬০ শতাংশেরও বেশি ঘটে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে। এ হিসাবে এ দুই অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪ লাখ ৬ হাজার ৯৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইউরোপের দেশগুলোতে ২৪ ঘণ্টায় ১ লাখ ৮১ হাজার ৭৩ জন এবং দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে ৩১ হাজার ৮৬২ জন আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat