ব্রেকিং নিউজ :
মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫ ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস, সোনাক্ষী সিনহার ভিডিও ভাইরাল
  • প্রকাশিত : ২০২১-০১-২০
  • ৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চূড়ান্তভাবে হোয়াইট হাউস ত্যাগ করেছেন, হোয়াইট হাউসের চিরাচরিত রীতি ভঙ্গ করে তার উত্তরসূরি জো বাইডেনের উদ্বোধন অনুষ্ঠান পাশ কাটিয়ে তিনি হেলিকপ্টারে করে কাছের সামরিক ঘাটিতে যান, সেখান থেকে তিনি বিমানে ফ্লোরিডায় যাবেন।
ট্রাম্প (৭৪) এবং ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটনে রৌদ্রোজ্জ্বল তবে কনকনে ঠান্ডা হাওয়ায় ছোট লাল কার্পেটের ওপর দিয়ে ঁেহটে হোয়াইট হাউসের লনে মেরিন ওয়ান হেলিকপ্টারে ওঠেন, সংক্ষিপ্ত এই ফ্লাইটে তারা জয়েন্ট বেস এন্ডুজে যান, সেখানে তারা এয়ারফোর্স ওয়ানে উঠে ফ্লোরিডা যাবেন।
এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, হোয়াইট হাউসে “ তার চমৎকার চার বছর কেটেছে” এবং এটি তার “গোটা জীবনের জন্য সম্মান”। বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে দুপুরে (গ্রীনিচ মাস সময় ১৭০০টা) শপথ গ্রহনকালে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লেগো রিসোর্টে থাকবেন।
জয়েন্ট বেস এন্ড্রুজে ট্রাম্পের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়, এখানে তাকে ২১ বার গান স্যালুট জানানো হয় এবং প্রেসিডেন্ট বিদায়ী বক্তব্য রাখেন, ১৫০ বছরের বেশী সময় ধরে উত্তরসূরি প্রেসিডেন্টের দায়িত্বগ্রহন অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অনুপস্থিতি প্রথম ঘটনা।
ট্রাম্প বারবার মিথ্যা দাবি করে আসছেন যে, তিনি ৩ নভেম্বরের নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন এবং তার সমর্থকরা কংগ্রেসে জো বাইডেনের বিজয় ঘোষণা ব্যহত করতে ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ঢুকে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat